স্থানীয় সংবাদ

দাকোপে প্রকাশ্যে নির্যাতনের বিচার চেয়ে এসপি বরাবর আবেদন

স্টাফ রিপোর্টার : দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম, এসআই নিউটনসহ স্থানীয় কয়েকজন দুর্বৃত্তের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে এসপি বরাবর আবেদন করেছেন ভুক্তভোগীরা। লিখিত অভিযোগে দাকোপের বাসিন্দা আহসান হাবিব উল্লেখ করেন, দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম ও এসআই নিউটন এর মাধ্যমে অপেশাদার, অনৈতিক ও প্রতারনার শিকার হয়েছি। থানায় ডেকে নিয়ে ওসির নির্দেশে এসআই নিউটন আমি আমার পিতাকে আটকে রেখে ব্লাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেয়। বিষয়টি নিয়ে কাউকে জানালে আমাদেরকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। একই সাথে ওসির ছত্রছায়ায় স্থানীয় দালাল ও কতিপয় সন্ত্রাসী আমার পিতাসহ পরিবারের একাধিক সদস্যকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে জখম করে। তাদের হামলা ও মরপিটের শিকার হন আমার অন্তঃস্বত্তা স্ত্রী। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে বর্তমানে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি। স্থানীয় দুর্বৃত্ত মোশারফ হোসেন (মোশা) (৩৫), মাসুম মল্লিক (৩০), বদিয়ার শেখ (৩২), বাবলু মল্লিক (৪০), আল আমীন মল্লিক (৩০), ইয়াসিন মল্লিক (২৫), মিল্টন সরদার (৩৬), ফুলজান বিবি (৩৫), জামাল গাজী (৩২), সাদ্দাম গাজী (২৬), এরশাদুল গাজীরা (২৫) গত ১৮ ফেব্রুয়ারি সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এছাড়াও সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা ও সোনাগহনা লুট করে নিয়ে যায়। তিনি এর প্রতিকার দাবি করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button