স্থানীয় সংবাদ

ডাকবাংলা মোড়ে মাহিন্দ্রা চালক ও হকারদের মধ্যে সংঘর্ষ-ভাঙচুর

স্টাফ রির্পোটার : তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে নগরী ডাকবাংলা এলাকায় ফুটপাতের হকারদের সাথে মাহিন্দ্রা চালকদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে চেম্বার অব কমার্সের সামনে মাহিন্দ্রার যাত্রী নামানো কেন্দ্র করে মধ্য রাস্তা জুড়ে বসে থাকা হকারদের সাথে বাক বিতন্দা সৃষ্টি হয়। এরই জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহিন্দ্রা চালকদের সাথে হকারদের সংঘর্ষ সৃষ্টি হয় একপর্যায়ে পুরো ডাকবাংলা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ায় ফেরিঘাট থেকে পিকচার প্যালেস মোড় পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ হকাররা বেশ কয়েকটি মাহিন্দা ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে ইটের আঘাতে কয়েকজন মাহিন্দ্রা চালক আহত হয়। এসময় উত্তেজিত মাহিন্দ্রা চালকরা খুলনা চেম্বার বুক কমার্সের সামনে ও হার্ড মেটাল গ্যালারি সামনে রাস্তায় বসানো কয়েকটি ভ্রাম্যমান দোকান (ভ্যান) ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সম্পূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে মাহিন্দ্রা শ্রমিকদের পক্ষ থেকে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button