স্থানীয় সংবাদ

শরণখোলায় বন কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ শরণখোলায় বুধবার দুপুরে কটকা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মৎস্য ব্যবসায়ী উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের মোঃ শফিকুল ইসলাম। শরণখোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, কটকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েবুর রহমান সুমন অভয়ারণ্যের খালে মাছ ধরার সুযোগ দেওয়ার জন্য আমার কাছ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ নেয়। উৎকোচের টাকা তার দেওয়া বিকাশ নম্বরে দেওয়া হয়। টাকা পেয়ে তিনি আমার জেলেদের মাছ ধরার সুযোগ দেয়। জেলেরা মাছ ধরা শুরু করলে ঐ কর্মকর্তা আরো ৫০ হাজার টাকা উৎকোচ দাবী করেন। তার দাবীকৃত অতিরিক্ত টাকা না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার জেলেদের দুইটি নৌকা আটক করে নৌকা ভেঙ্গে ফেলেন। কটকা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে শফিকুল ইসলামের অভিযোগ ভিত্তিহীন। তার কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই ওঠেনা। অবৈধ সুবিধা না দেওয়ায় সে মিথ্যা তথ্য প্রচার করছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, মৎস্য ব্যবসায়ী শফিকুল ইসলামের একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করে বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে প্রতিবেদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button