স্থানীয় সংবাদ
জিরো পয়েন্টে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ৪ মার্চ রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে মাদক কারবারি মফিজুর রহমান (৫৫) নামের এক মাদক কারাবরিকে গ্রেফতার করে। তিনি ঝিকরগাছা থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত শের আলী মন্ডলের ছেলে। তাকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



