চাঁদা দাবী ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ
গত ২৪ জানুয়ারি মাছ ব্যবসায়ী আলী শিকদারের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করেন রূপসা উপজেলা আলাইপুর গ্রামের বাসিন্দা বাছেদ শিকদার । চাঁদা দাবির কারণ জানতে চাইলে আমার বড় ভাইকে বলে তুমি মাছের ব্যবসা কর। আমাকে ১ লাখ টাকা না দিলে তুমি মাছের ব্যবসা করতে পারবে না। দাবিকৃত চাদা দিতে অপারগতা প্রকাশ করলে বাছেদ শিকদার তাকে অস্ত্র ঠেকিয়ে জানে মেরে ফেলার হুমকি দেয় এবং বলে এই বিষয় নিয়ে কোন মামলা করলে আমি রূপসার কোস্টগার্ড দ্বারা অস্ত্র মামলা দেব। এই ঘটনার পর আমার ভাই আমাদের পরিবারের কথা চিন্তা করে আদালতে মামলা করেন। যার নং-সি আর ৩১/২৫। এমন অভিযোগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন আলী শিকদারের বোন আছোরা বেগম। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উল্লেখ করেন বাছেদ শিকদার মামলার খবর পেয়ে আমার পরিবারের ওপর অমানবিকভাবে হামলা চালায়। হামলায় আমিসহ আমার কাকি, ফুফু ও ভাইয়ের বৌ আহত হয়। এর পরে বাছেদ বাহিনী তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের বাড়ি ঘর লুটপাট ও আমাদের পৈত্রিক সম্পত্তির কিছু অংশ জবর দখল করে ঘর নির্মাণ করে। এ ঘটনার পর গত ২৮ জানুয়ারি আমি নিজে বাদি হয়ে খুলনা আদালতে মামলা দায়ের করি। যার নং সিআর-৩৪/২৫। এই মামলা খবর পেয়ে বাছেদ শিকদার ও তার সহযোগী শহিদ আলী শিকদার জানায় একে তো চাঁদা দিচ্ছে না, তার ওপর আমার নামে মামলা দিয়েছে। এদের যতটুকু জমি দখল করেছি চাঁদার টাকা না পাওয়া পর্যন্ত ঘর ছাড়বো না এমনকি জমি দখলও ছাড়বো না। এর পরিপ্রেক্ষিতে আমি গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করি। এই খবর পেয়ে বাছেদ শিকদার আমাকে প্রাননাসের হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী রূপসা উপজেলা আলাইপুর গ্রামের বাসিন্দা নাজমুল শিকদারের স্ত্রী আছোরা বেগম।



