স্থানীয় সংবাদ

সিপিবি’র ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯২৫ সালে অবিভক্ত ভারতে গঠিত ভারতের কমিউনিস্ট পার্টি দেশ বিভাগের পর ১৯৪৮ সালে ৬ মার্চ কলকাতায় পার্টি কংগ্রেসের মাধ্যমে পৃথকভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
ব্রিটিশ বিরুদ্ধে লড়াই, বাংলা ভাষার সংগ্রাম, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, শিক্ষা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, এরশাদ সামরিক শাসক বিরোধী গণতন্ত্রের লড়াই এবং সর্বশেষ ’২৪ গণঅভ্যুত্থানে কমিউনিস্ট পার্টি সামনের কাতারে ছিল। মহান মুক্তিযুদ্ধে ২০ হাজার সশস্ত্র গেরিলা বাহিনী নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় ৬ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হবে। সকল পার্টির নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button