ভাংচুর ও মারপিটের ঘটনায় থানায় এজাহার

পাইকগাছায় চিংড়ি ঘের দখল চেষ্টায় বাঁধা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে চিংড়ি ঘের দখল চেষ্টা, হামলা-মারপিট ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোলাদানার খাটুয়ামরি বেতবুনিয়া নালিশি চিংড়ী ঘেরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন এলাকাবাসী।
থানায় দাখিল করা এজাহার সুত্রে জানাগেছে বয়ারঝাপার মৃতঃ ওমর আলীর ছেলে ঘের মালিক জাহাঙ্গীর সরদার মৌসুমের শুরুতে বেতবুনিয়া মৌজায় এসএ- ৩ ও হাল খতিয়ান-৪১৯ এর ২৮৭ হাল১৬০ দাগে ৩৫ বিঘা জমি ডিড নিয়ে চিংড়ি ঘের করছেন। তবে পুর্বে এ জমিতে বয়ারঝাপার রুহুল আমীন সরদার গংরা চিংড়ি ঘের করতেন। জানাগেছে, রুহুল আমীন সরদারের ডিডের মেয়াদ শেষ হলে জাহাঙ্গীর জমির মালিকদের কাছ থেকে ডিড নিলে রুহুল আমীন গংদের সাথে তার বিরোধের সুত্রপাত ঘটে। ঘের মালিক জাহাঙ্গীর সরদার অভিযোগ করেন পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ রুহুল আমীন সরদারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাইমিনের মদদে ১০/১২ জন দুর্বৃত্তরা আমার ঘেরে অনাধিকার প্রবেশ করে বাসাবাড়ি ভাংচুর করতে থাকে। এ সময় বাঁধা দিলে দুর্বৃত্তরা আমার খালাতো ভাই মুন্না’ নামে এক কিশোরের মাথায় কুপিয়ে জখম করে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মামা কবির ও দুলাভাই কামরুজ্জামান মারপিটের স্বীকার হয়। পরবর্তী দুর্বৃত্তরা ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। ঐ রাতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ঘের মালিক জাহাঙ্গীর সরদার বাদি হয়ে রুহুল আমীন সরদার গংদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন।
ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা বলে ওসি মোঃ সবজেল হোসেন জানান,চিংড়ি ঘেরের বিরোধে সৃষ্ট ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হবে।



