স্থানীয় সংবাদ

রূপসায় ভোক্তা সংরক্ষণ অবহিতকরন সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যর মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: আহসান হাবীব, মেডিকেল অফিসার ডাঃ কুদরত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম সুলতান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম,সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন,টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, শ্রীফলতলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস,প্যানেল চেয়ারম্যান লিপিকা দাস,ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার,বীরমুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ, তৈয়েবুর রহমান,সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন,আঃ রাজ্জাক,রাজু আহম্মেদ খান শহিদ,ইউসা মোল্যা,চিত্ত রঞ্জন সেন,বনিক সমিতি নেতা শেখ মাহামুদুল আলম লোটাস, শাহাজামান প্রিন্স,মামুনুর রশীদ, ইসলাম সরদার,মোঃ আরাফাত হোসাইন,সরদার রবিউল ইসলাম,মোঃ আলী হোসেন,মোঃ নাজমুল হুসাইন,মো: সুমন শেখ,মুক্তাদির বিল্লাহ প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button