স্থানীয় সংবাদ

ডুমুরিয়ার টিপনায় ব্যাক ইন মোশনের উদ্যোগে গবাদি পশু বিতরণ

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে ডুমুরিয়ায় টিপনা গ্রামে ব্যাক ইন মোশনের উদ্যোগে গতকাল বিকাল সাড়ে ৫:টায় যাকাতের অর্থে ৮ টি বকনা গরু হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়। এই অসহায় পরিবারের মধ্যে প্যারালাইজড, প্রতিবন্ধী প্রকৃতির মানুষদের বাছাই করে এই গবাদি পশু বিতরণ করা হয়। গবাদি পশু বিতরণ কালে ব্যাক ইন মোশন: আমেরিকান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এর ম্যানেজিং ডাইরেক্টর ডা: মো: আবদুল্লাহ ইউসুফ উপস্থিতিতে গবাদি পশুগুলো লটারির মাধ্যমে তাদের হাতে তুলে দেন। এ সময় ডা: মো: আবদুল্লাহ ইউসুফ বলেন, আমি বিভিন্ন জায়গায় দেখেছি যাকাতের মালামাল বিতরণ কালে অনেক গন্ডগোল-ফ্যাসাদ হয়ে থাকে, এসব দিক লক্ষ্য করে আমি এবার এই পরিকল্পনা করেছি যাতে করে কিছু মানুষের পাশে থাকে যাতে করে তারা একটু ভালোভাবে সমাজে বসবাস করতে পারে, নগদ অর্থ দিলে খরচ হয়ে যাবে, কিন্তু একটি গবাদি পশু দিয়েছি যাতে তাকে লালন পালন করে বড় করে তার বাচ্চা বিক্রি করতে পারবে এবং দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারে। আমি আগামীতে আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। পশু বিতরণ অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button