স্থানীয় সংবাদ

মোল্লাহাটে ৫ কেজি গাঁজাসহ আটক ২

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে ৫ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ রইচ মোল্লা (৩০) ও বাচ্চু মোল্লা(২৫) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার ৪ নং কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের ডালিমের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক রইচ মোল্লা পুরাতন ঘোষগাতী গ্রামের আলি মিয়া মোল্লার ছেলে ও বাচ্চু মোল্লা একই গ্রামের জিহাদ আলী মোল্লার ছেলে। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম দৈনিক প্রবাহকে জানান, দুই মাদকব্যবসায়ী গাঁজা সহ ৪ নং কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের ডালিমের বাড়ির সামনে অবস্থান করছেন, এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থাকা ৫ কেজি গাঁজাসহ রইচ মোল্লা ও বাচ্চু মোল্লাকে আটক করা হয়। আটককৃত রইচ দীর্ঘদিন যাবত পুরাতন ঘোষগাতী এলাকায় মাদক সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button