কেশবপুরে আ’লীগ নেতার নেতৃত্বে ভাংচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের মজিদপুর ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে জমি দখল চেষ্টা ও ঘর বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মজিদপুর ইউনিয়নের কুশলদিয়া গ্রামের মৃত ঈমান আলী বিশ্বাসের ছেলে নুরুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের শক্তিপদ দেবনাথের ছেলে মিঠুন দেবনাথের। বিরোধের সুত্র ধরে শুক্রবার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন আলার নেতৃত্বে মিঠুন দেবনাথ, কৃষ্ণরঞ্জন দেবনাথ,আজিমুদ্দিন সরদারসসহ একদল ব্যক্তি দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নুরুল ইসলামের উপর হামলা চালিয়ে মারপিট করে জমি দখলের চেষ্টা করে। এসময় হামলাকারীরা টিনসেডের বসতঘর ভাংচুর ও আসবাবপত্র ভাংচুর করে দেড় লক্ষ টাকার ক্ষতি করে। এঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



