বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ কর্মীদের সৌজন্যে সাবেক জেলা যুবদল নেতার ইফতার মাহফিল

বাগেরহাট প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুর্দিনের বাগেরহাট জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক সুস্থধারার রাজনীতিতে বিশ^াসী সুজাউদ্দিন মোল্লা সুজন সংবাদ কর্মীদের সৌজন্যে এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন। শনিবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত এ ইফতার মাহফিল পুর্ব এক আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা সুজন মোল্লা বলেন, আমি সুস্থধারার রাজনীতিতে বিশ^াসী। চাঁদাবাজী, জুলুম ও অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করছি। তাই সাংবাদিকদের সাথে সু-সম্পর্ক রাখতে চাই। কারন অন্যায় অপরাধের বিপক্ষে সাংবাদিকদের অবস্থান। সাধারন মানুষের আস্থার জায়গা সাংবাদিক ও প্রেসক্লাব। তাই সংবাদ কর্মীদের সম্মানে আমি ব্যক্তিগতভাবে এই ইফতারের আয়োজন করেছি। প্রেসক্লাবের সহসভাপতি এসএম রাজের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে সংবাদ কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু।



