স্থানীয় সংবাদ

আজ খুলনার গণমানুষের নেতা এড. ফিরোজ আহমেদের মৃত্যু বার্ষিকী

স্টাফ রিপোর্টারঃ আজ রবিবার খুলনার গণমানুষের নেতা এড. ফিরোজ আহমেদের ১১তম মৃত্যু বার্ষিকী। ১৯৫৪ সালের ১লা জুলাই জন্মগ্রহণ করেন এ্যাড: ফিরোজ আহমেদ। আব্দুল হক মোল্লা ( খোকা মিয়া) ছিলেন তার পিতার নাম। মাতার নাম ছিল সুরমন নাহার। ১৯৭০ সালে সেন্ট জোসেফস্ হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৭২ সালে সরকারি ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৭৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ১৯৭৬ সালে মাষ্টার্স পাশ করেন। ১৯৮১ সালে বাংলায় আবার মাষ্টার্স পাশ করেন। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন করতেন। তিনি ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষে সরকারি ব্রজলাল কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। সুবক্তা, বিতার্কিক ও কর্মী হিসেবে কলেজের ছাত্র-শিক্ষক মহলে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন। তিনি ১৯৮০ সালে জার্মানীতে অনুষ্ঠিত বিশ্ব ছাত্র সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। ঊনসত্তরের গণআন্দোলনে রাজনীতিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ছাত্রাবস্থায় দেশপ্রেম চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। স্বাধীনতা উত্তরকালে ছাত্র ইউনিয়নের খুলনা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্র্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। পরে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। আমৃত্যু এ দলের সক্রিয় সদস্য ছিলেন। একাধিকবার দল থেকে মেয়র ও সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, তিনি ২০১৪ সালের ৯মার্চ খুলনা উন্নয়নের ফেরিওয়ালা কমরেড ফিরোজ আহমেদ সকলকে কাঁদিয়ে মৃত্যুবরণ করেন। আজও তাঁর স্বতীর্থরা রাজপথে লিফলেট হাতে এ্যাড: ফিরোজ আহমেদকে খুঁজে বেড়ায়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button