দৌলতপুরে ফেব্রুয়ারী মাসের মাদক বিরোধী অভিযানে মামলা ৬ : গ্রেফতার ৬

# মাদকের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান চলমান রয়েছে #
স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনার ধারাবাহিকতায় ফেব্রুয়ারী মাসে দৌলতপুর থানাধীন এলাকায় মাদক বিরোধী নিয়মিত ও বিশেষ অভিযানে দৌলতপুর থানা কর্তৃক ৪ টি ও নগর গোয়েন্দা পুলিশ কর্তৃক ২টি, সর্বমোট ৬ টি নিয়মিত মাদক মামলা রুজু করেছে। ওই মামলায় বিপরীতে ৬জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রুজু হওয়ার মামলার বিপরীতে যার বিপরীতে সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, দৌলতপুর থানা এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যহত রয়েছে। মাদকের ব্যাপারে কোন আপোষ নেই। তিনি আরো জানান, কেবলমাত্র মাদক নয় বরং থানাধীন এলাকায় সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড ও অসাম্প্রদায়িক বিরোধী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে দৌলতপুর থানা পুলিশ সর্বদা বদ্ধ পরিকর থাকবে।



