জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির দিঘলিয়া শাখার সভাপতি মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে বিশিষ্ট জন ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, ইফতার মাহফিলের বক্তব্য রাখেন, দিঘলিয়া উপজেলা শাখা ইসলামী আন্দোলন নেতা আসাদুল্লাহ হাবিবি , মাওলানা আজিজুল ইসলাম , সোহেল মোঃ ইসমাইল হোসেন, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর, মাওলানা আব্দুর রহিম, মাওলানা সাইদুল্লাহ মাওলানা দেলোয়ার হোসাইন,ইফতার মাহফিল সঞ্চালনায় ছিলেন মাওলানা মুশফিকুর রহমান ।



