স্থানীয় সংবাদ

এক জেলকে অপহরণের মাধ্যমে নিজেদের জানান দেয় সুন্দরবনে দস্যু শরীফ বাহিনীর আত্মপ্রকাশ

আবু-হানিফ,শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনে শরীফ বাহিনী নামে নতুন করে আরো একটি দস্যু বাহিনীর আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার (৩ মার্চ) মধ্যরাতে শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকা থেকে এক জেলেকে অপহরণের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে এই দস্যু বাহিনী। অপহৃত জেলের নাম মো. ইয়াসিন (৩০)। সুন্দরবনের শ্যালারচর শুঁটকিপল্লীর মৎস্য ব্যবসায়ী খুলনার মিঠু কমিশনারের ট্রলারের মাঝি তিনি। এর আগে ২৬ জানুয়ারি শুঁটকিপল্লী আলোরকোলের ১৫ জেলেকে অপহরণ করে বনদস্যু দয়াল বাহিনী। প্রত্যেকে দুই লাখ ৮৫ হাজার টাকা করে মুক্তিপণ দিয়ে ছাড়া পান। মৎস্য ব্যবসায়ী মিঠু কমিশনার মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মোবাইল ফোনে জানান, সোমবার রাতে সুন্দরবনের টিয়ার চর এলাকায় তাঁর জেলেরা মাছ ধরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে সশস্ত্র দস্যুরা জেলেদের ট্রলারে হানা দেয়। ট্রলারে উঠে প্রথমে জেলেদের মারপিট শুরু করে ইয়াসিনকে তুলে নিয়ে যায়। এ সময় তারা নিজেদের বনদস্যু শরীফ বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার জেলে অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button