খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ আরাফাতি ভাই-বোনদের সংগঠন খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত হাজীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, অসুস্থদের সুস্থতা কামনা এবং ফাউন্ডেশন এর আজীবন সদস্যদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮মার্চ শনিবার (৭রমজান) নগরীর কাইফেং চাইনিজ রেস্তোরার মিলনায়তনে ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা গোলজার হোসাইন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব কে এম শাহাদাত হোসাইন, স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহবায়ক আলহাজ্ব মো: নুরুল আমিন, ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব আলহাজ্ব মো: রেজাউল শেখ। অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগরীর সভাপতি আলহাজ্ব এডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা এম বদরুল আনাম খান, বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা মহানগরীর আমীর আলহাজ্ব অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, জামায়াত নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মইনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো: নাসির উদ্দিন, সাবেক যুগ্ম সচিব আলহাজ্ব ডা: আলমগীর হোসেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক মো: এনামুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আলহাজ্ব আহমদ আলী খান, সাংবাদিক নেতা মো: রাশেদুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, আলহাজ্ব আনোয়ারুল ইসলাম কাজল, আলহাজ্ব জাহিদুল ইসলাম, সাবেক এসপি আলহাজ্ব শেখ নুরুল ইসলাম, খুলনা বারের সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল আজিজ, আলহাজ্ব অ্যাডভোকেট শামীম মোশাররফ, কেডিএ’র সাবেক প্লানিং অফিসার আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক আরাফাতি ভাই ও বোনেরা। এসময়ে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফেরদৌস আলম চান ফরাজী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ডাক্তার নুরুল হক ফকির, আলহাজ্ব অধ্যাপক সিকদার রুহুল আমীন, আলহাজ্ব এস এম আকবর হোসেন, আলহাজ্ব কে এম রহমত আলী, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আব্দুল কাদের পিন্টু, আলহাজ্ব মিজানুর রহমান টিংকু, আলহাজ্ব সরদার আবু তাহের, আলহাজ্ব তরফদার তৈয়েবুর রহমান, মহিলা ইউনিটে দায়িত্ব পালন করেন আলহাজ্ব অধ্যক্ষ রেহানা ইসা,আলহাজ্ব লতিফা মালেক, আলহাজ্ব সুফিয়া সামাদ, আলহাজ্ব কামরুন নাহার রুবি প্রমূখ। ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন আলহাজ্ব মাওলানা গোলজার হোসাইন।



