বিয়ের ১৮ বছর পর ৩ সন্তানের জন্ম দিলেন পাইকগাছার গুরুদাস কাকলি দম্পতি

স্টাফ রিপোর্টার ঃ বিয়ের আঠারো বছর পর একসাথে তিন সন্তানের জন্ম দিলেন খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের গুরুদাস সরকারের (৪৫) স্ত্রী কাকলি সরকার(৩৭)। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে একই সাথে একে একে ফুটফুটে তিন পুত্র সন্তান প্রসাব করেন গৃহবধূ কাকলি সরকার৷ পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৭ মার্চ খুলনা মেডিকেলের গাইনি বিভাগের ইউনিট-২ তে ভর্তি করি করা হয় প্রসূতিকে। রাত ১ টার দিকে সিজারের মাধ্যমে তিনটি পুত্র সন্তান জন্মলাভ করে। খুমেক হাসপাতালের গাইনী বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, সিজারের মাধ্যমে জন্ম হওয়া তিনটি বাচ্চাসহ মা সুস্থ আছে। তিনজনের ওজন হয়েছে যথাক্রমে ১.৬ কেজি, ১.৫ কেজি এবং ১.২ কেজি। বর্তমানে তাঁরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে মা ও তিন সন্তান সুস্থ রয়েছেন। জন্ম নেওয়া তিন পুত্র সন্তানের বাবা গুরুদাস সরকার বলেন, বিয়ের দীর্ঘ ১৮ বছর পর সন্তানের পিতা হয়েছি। সন্তানের জন্য চিকিৎসা নিতে ভারত পর্যন্ত গেছি। দেশেও যে কত ডাক্তার দেখিয়েছি তার ইয়াত্তা নেই। এক প্রকার সন্তানের আশা ছেড়েই দিয়েছিলাম। এতো দীর্ঘ অপেক্ষার পর সৃষ্টিকর্তা আমাদের মনের আশা পূরণ করলেন।
সদ্যপ্রসূত তিনসন্তানের মা কাকলি সরকার বলেন, একসাথে তিন পুত্র সন্তান হওয়ায় আমরা খুশি কিন্তু দুঃশ্চিন্তা বেড়েছে তাদের খরচ যোগানো নিয়ে। আমার স্বামী সামান্য ইনকাম, সেটা দিয়ে এই নবজাতক সন্তানদের ভরণপোষণ করবো কিভাবে সেই চিন্তায় আছি। স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসের সঙ্গে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে হয় একই উপজেলার বাঁকা-ভাবানীপুর গ্রামের কাকলি রানীর (৩৭)। এ দম্পতির দীর্ঘ সংসার জীবনে কোনো সন্তানের দেখা মেলেনি তাদের। অবশেষে একসাথে তিন সন্তানের জন্ম হয়েছে।



