ছিনতাইয়ের আধা ঘন্টার মধ্যে গাড়ি ও নগদ অর্থসহ আটক ২

স্টাফ রিপোর্টার ঃ লবনচরা থানায় এলাকা থেকে ছিনতাইয়ের আধা ঘন্টার মধ্যে নগদ ৫০০০ টাকা ও ১৮ লক্ষ টাকার গাড়ি এবং একটি চাকুসহ ২ ব্যক্তিকে আটক করেছে লবনচরা থানা পুলিশ। লবণচরা থানার একটি টিম লবণচরা থানাধীন মোংলা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোডে বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল রাত সাড়ে ১০টায় লবনচরা থানাধীন খুলনা মোংলা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড়ের হাতিয়া ব্রীজের পশ্চিম পাশ থেকে ১৮ লক্ষ টাকা মূল্যমানের ১টি ছিনতাইকৃত পিকআপ এবং নগদ ৫ হাজার টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাকুসহ রূপসী রূপসা এলাকার বাসিন্দা হেদায়েতের বাড়ীর ভাড়াটিয়া মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ কাউসার (১৯), এবং বিশ্বরোড মোড় (এস আই শরিফুলের বাড়ীর ভাড়াটিয়া) আমজাদ হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫) কে আটক করে লবনচরা থানা পুলিশ। এ ঘটনায় গতকাল লবণচরা থানায় ৩৯২/৪১১ ধারা মোতাবেক মামলা দায়ের হয়েছে যার নং -৮।



