স্থানীয় সংবাদ

রামপালে উপজেলা আহবায়কসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

# বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও লুটপাট #

বাগেরহাট প্রতিনিধি ঃ
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাগেরহাটের রামপাল উপজেলায় বিএনপির দফায় দফায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বিএনপি কর্মী উপজেলার মালিডাঙ্গা গ্রামের নজমল শেখ বাদী হয়ে শনিবার রাতে রামপাল থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয় গত বৃহস্পতিবার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় বিএনপি নেতা তুহিন গ্রুপের হামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম গ্রুপের ১৫ জন নেতাকর্মী আহত হন এবং আহতদের চিংড়ি ঘের ও বসতবাড়ি ভাংচুর ঘটনা ঘটে। রামপাল থানার ওসি মো. সেলিম রেজা এ বিষয়ে সংবাদ কর্মীদের জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের নাম পরিচয় উল্লেখ করে থানায় মামলা করেছেন মালিডাঙ্গা গ্রামের নজমল শেখ নামের একজন বিএনপি কর্মী। এজাহার নামীয় আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button