স্থানীয় সংবাদ

মহানগর বিএনপির নব-নির্বাচিত মনা ও তুহিনকে অভিনন্দন জানিয়েছেন খুমেক ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারি নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। নেতবৃন্দরা পৃথক পৃথক ভাবে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে খুলনা মহানগর বিএনপরি নব-নির্বাচিত সাধারণ সম্পাদককে শফিকুল আলম তুহিনকে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ আলিমুজ্জামান এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো: খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাহিদা বেগম, হাসানুজ্জামান, কাওছার আলী, আজমল আহমেদ, ছালমা বেগম প্রমুখ। অনুরূপভাবে এর আগের দিন রোববার খুলনা মহানগর বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। এ সময় তার সুস্থতা কামনা করা হয়।
অনুরুপভাবে সোনাডাঙ্গা থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে উক্ত সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে সভাপতি পদে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক পদে মো. শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ নির্বাচিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button