স্থানীয় সংবাদ

ধর্ষণের প্রতিবাদে খালিশপুরে মুহসিন কলেজ ছাত্রদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সারে ১১টা থেকে খুলনা নগরীর খালিশপুরস্থ সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের প্রধান ফটকের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কলেজ ছাত্রদল এই মানববন্ধন কর্মসূচির পালন করে। এ সময় শিক্ষার্থীরা বলেন দেশে নারী নিপীড়নের ঘটনা নতুন নয়। তবে দুঃখের বিষয় হচ্ছে শাসকদের দায়িত্বহীন আচরণ। বিপ্লব পরবর্তী সময়ে এমন বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা কখনোই কাম্য নয়। ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে বিচার কর’ প্রভৃতি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিরাজ হোসেন মানিকের সঞ্চালনায় ও কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আবু সালে শিমুলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ শাখার যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, ছাত্রনেতা মোঃ সাগর সর্দার, হাসিবুল ইসলাম, আবু সালে, ফয়সাল, ইমন, সাব্বির, মুজাহিদ, আপন, পারভেজ, শাফিন শান্ত, মাহিম, মুমিন, প্রেম, তাসনিম, মেহেরিন বিশ্বাস, মেঘলা, আফসানা প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button