স্থানীয় সংবাদ

মশার উৎপাত থেকে নগরবাসীকে বাঁচাতে কেসিসি তৎপর

# দৌলতপুর ও পিটিআই মোড়ে প্রশাসকের পরিদর্শন #

স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরবাসীকে মশার উপদ্রব থেকে বাঁচাতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক ব্যাপক তৎপর। যে কোন উপায়ে নগরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্ত রাখতে চান তিনি। তারই ধারাবাহিকতায় বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকার সোমবার দুপুরে দৌলতপুর মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি মশা নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন। নিয়মিত মশার ওষুধ স্প্রে করার জন্য অস্থায়ীভাবে জনবল বৃদ্ধির অনুমতি দেন তিনি। একই সাথে এলাকার ড্রেন ও সড়ক নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তাগিদ দেন। এ সময় উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ মশিউজ্জামান, কনজারভেন্সী অফিসার আনিসুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, সুশাসনের জন্য নাগরিক সুজন মহানগরের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, ঠিকাদার কবির হোসেন, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান, সুইট প্রমূখ। পরে প্রশাসক পিটিআই মোড়ে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় এলাকার মুরব্বী সালাউদ্দীন বলেন, বিগত বছরের চেয়ে এবার মশক নির্ধন কার্যক্রম চলছে চোখে পড়ার মত। এ কার্যক্রম ধারাবাহিক হলে মশা সহনীয় পর্যায় আসবে বলে তিনি প্রশাসককে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button