স্থানীয় সংবাদ

দৌলতপুরে ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর ৩নং ওয়ার্ডের কুলিবাগান ও মধ্যডাঙ্গা শাখার উদ্যোগে ইফতার মাহফিল সোমবার মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির নজিবুর রহমান। সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া। ইফতার মাহফিলে স্বাগত বক্তৃতা করেন কৃষিবিদ সম আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন খুলনা মহানগর জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ইকবাল হোসেন, খুলনা মহানগর জামায়াতের সহ-সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি আজিজুল ইসলাম ফরাজী, দৌলতপুর থানা জামায়াতের আমীর মোশারফ আনসারি,যুব বিভাগ খুলনা মহানগরের সভাপতি মোকারম বিল্লাহ আনসারী, শ্রমিক কল্যাণের দৌলতপুর থানার সভাপতি শিহাবুর রহমানসহ জামায়াতের মহানগর,থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মোজাহিদুল ইসলাম ও ৩নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক শরীফ আল মামুন। বক্তারা এ সময় বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলাম রাসূল সাঃ এর হাদীস ও কোরআনের কথা বলে। আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আল্লাহর আইন ও রাসূলের দেখানো পথে চলতে হলে এ দেশে ইসলামী দলকে ক্ষমতায় বসাতে হবে। তাহলেই এদেশে শান্তি ফিরে আসবে। নেতৃবৃন্দ হত্যা, রাহাজানি, ধর্ষণ ও খুন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button