স্থানীয় সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ শিবলী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. আমিনুর রহমান এর পরিচালনায় সোমবার দুপুর ২টায় মার্চ মাসের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহা. রেজাউল করিম রাসেল, প্রশিক্ষণ সম্পাদক মুহা. আব্দুর রহমান সিজান, মুহা. ফয়সাল আহমাদ, মুহা. মাহাদী হাসান, মুহা. তামিম শেখ, মুহা. ওবায়দুল্লাহ, মুহা. রাকিবুল ইসলাম, মুহা. আব্দুর রহমান, মুহা. সালমান ফারসি, মুহা. আরফিন আজমীহ ইমন, মুহা. আকতার হোসেন, মুহা. শামীম গাজী প্রমুখ। উক্ত বৈঠকে সভাপতির উদ্ভোধনী বক্তব্যে, মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সাথে সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার দুপুর ২টায় ঐতিহাসিক শিববারী মোড়, খুলনায় দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে সকলের উপস্থিতির আহ্বান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button