স্থানীয় সংবাদ

যশোরে নেশার টাকার জন্য মারপিট স্থানীয় লোকজন যুবককে ধরে পুলিশে দিয়েছে

যশোর ব্যুরো ঃ নেশার টাকা না পেয়ে ভাইয়ের নির্মানাধীন বাড়ি ভাঙ্গার চেষ্টাসহ স্থানীয় লোকজনকে মারপিটের সময় স্থানীয় লোকজন ওমর ফারুক (২৩) নামে এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে। সে যশোর সদর উপজেলার সূতীঘাটা,কামালপুর গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে। রোববার ৯ মার্চ রাতে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে ফৌজদারী কার্য্য বিধি আইনের ১৫১ ধারায় সোমবার ১০ মার্চ আদালতে সোপর্দ করে।
কোতয়ালি থানার এসআই পায়েল কুন্ডু জানান, গত রোববার ৯ মার্চ রাত ৯ টায় তিনি খবর পান ওমর ফারুক নামে এক যুবককে স্থানীয় লোকজন ধরে রেখেছে। ঘটনাস্থলে পৌছে পুলিশ জানতে পারেন,উক্ত যুবক স্থানীয় লোকজনকে নেশা করার জন্য মারপিট ও তার আপন ভাইয়ের নির্মানাধীন বাড়ি ভাঙ্গার সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে থানায় খবর দিলে উক্ত এসআইসহ একদল পুলিশ তাকে হেফাজতে নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button