বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দৌলতপুর থানা শাখার উদ্যোগে ও বিসিডিএস দৌলতপুর থানা শাখার সার্বিক সহযোগিতায় সোমবার ( ১০ মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ নাজমুস সাদাত সানিয়াত। দৌলতপুর থানা শাখার সিনিয়র সহসভাপতি মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে ও বিসিডিএস খুলনা জেলা শাখার পরিচালক কাজী লুৎফর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, খুলনা জেলা কমিটির সভাপতি এস এম সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা কমিটির সহসভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সা: সম্পাদক মো. নাসির উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার বীরেন্দ্রনাথ রায়, মো. লিয়াকত হোসেন, মোঃ আব্দুর রহিম, মোঃ হোসেন আলী, মো. সেলিম শাহেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ইফতারের পূর্ব মুহুর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর কেন্দ্রীয় আঞ্জুমান জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাকসুদুর রহমান।



