খুলনা বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা জেলার বিভিন্ন এলাকায় সোমবার (১০মার্চ) দিনব্যাপি প্যাকেটজাত খাদ্যদ্রব্য,দই,মিষ্টিসহ বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীর সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নগরীর দৌলতপুরে মনা সুপার শপে প্যাকেটজাতকৃত ময়দা,বাদাম,লিপস্টিক,চকোলেট সহ বিভিন্ন পণ্যের অনুকূলে সিএম সনদ/ছাড়পত্র এবং পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ও তাদের ব্যবহৃত ডিজিটাল স্কেলসমূহ ভেরিফিকেশনের পরামর্শ প্রদান করা হয়।এছাড়াও দৌলতপুর বাজার এলাকায়
পাবনা মিষ্টি ঘর, সেভ ফুড সুইটস এ দই এবং ঘি পণ্যে, করিম বেকারী,প্রিন্সেস কেক,প্যারিস কেক পণ্যের অনুকূলে সিএম সনদ এবং পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ও তাদের ব্যবহৃত ডিজিটাল স্কেলসমূহ ভেরিফিকেশনের পরামর্শ প্রদান করা হয়। দৌলতপুর বাজাওে শাহ আলম স্টোর, মাসুদ স্টোর এ ব্যবহৃত ডিজিটাল স্কেল সমূহ ভেরিফিকেশন এর পরামর্শ প্রদান করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব প্রদান ও অংশগ্রহন করেন উপ-পরিচালক (সিএম) ইঞ্জিনিয়ার খালিদ রেজা চৌধুরী,সহকারী পরিচালক (সিএম) মোঃ মনির হোসেন, পরীক্ষক (রসায়ন) জয়দীপ বিশ্বাস, পরিদর্শক (মেট) হাফিজুর রহমান এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনা বিভাগীয় বিএসটিআই অফিসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



