জাতীয় সংবাদ

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামের সীতাকু-ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (৭০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গত সোমবার উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইউসুফ ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সীতাকু- থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গত সোমবার দুপুরের দিকে ওই শিশুকে তার বাড়ির পাশের পুকুরপাড় থেকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ইউসুফ। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে বিক্ষুব্ধ লোকজন ইউসুফকে ঘর থেকে ধরে নিয়ে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ প্রসঙ্গে সীতাকু- থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, ইউসুফ তার প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ইউসুফকে আটক করে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ইউসুফকে আসামি করে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button