স্থানীয় সংবাদ
কেসিসির প্রধানবর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা অবসরজনিত কারণে দপ্তর বন্টন

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্ববধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) (পিআরএল) মোঃ আব্দুল আজিজ অবসরে গেছেন। তার অবসরজনিত কারণে তার দায়িত্বে থাকা যানবাহন (গ্যারেজ) শাখার নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) এর দায়িত্ব সাময়িকভাবে কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমানকে, কেসিসি’র বর্জ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব সাময়িকভাবে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানকে, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দায়িত্ব সাময়িকভাবে কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানকে এবং কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব আগামী ১১ মার্চ অপরাহ্ন হতে নির্দেশক্রমে প্রদান করা হলো।



