বাগেরহাটে স্থানীয় সরকার শক্তিশালী করণ বিষয়ে সংবাদর্কমীদের সাথে মতবিনিময় সভা

# প্রধান অতিথি জেলা প্রশাসক #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে সংবাদকর্মী ও সাধারন নাগরিকদের সাথে স্থানীয় সরকার শাক্তিশালী করন বিষয়ে মতবিনিময় সভা করা হয়েছে। বেসরকারী সংস্থা ডরপ-ইভলভের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবের সভাকক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদা ভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সাংবাদিক ও নাগরিকদের মতবিনিময় সভায় প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম। সভাটি পরিচালনা করেন আয়োজক সংস্থা ডরপ-ইভলভ প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরকার। সাবিক সহযোগিতা করেন ডরপ-ইভলভ এর দেবাশীষ কুমার ঘোষ। সভায় একটি ঘোষনাপত্র তুলে ধরেন মোড়েলগঞ্জ উপজেলার সিএসও সদস্য সৈব্য ডাকুয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে আহম্মেদ কামরুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়াতে ইউনিয়ন পরিষদকেই সিদ্ধান্ত নিতে হবে। খাতওয়ারি বাজেট করাসহ প্রতিটি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যত্রতত্র পলিথিন ব্যবহার রোধে বেশি বেশি অভিযান পরিচালনাসহ জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।



