জাতীয় সংবাদ

বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

প্রবাহ রিপোর্ট : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বলেছেন, জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিশেষ সহকারী বলেন, দুই হাজার চিকিৎসক নিয়োগের ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে। সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্যসেবা অধিদপ্তর থেকে কোর্স কারিকুলাম সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি একটি সভা করেছে। তারা সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত সংগ্রহ করে বিজ্ঞানসম্মত, বাংলাদেশের জন্য উপযোগী এবং গ্রহণযোগ্য একটি কারিকুলাম প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছেন। তিনি বলেন, চিকিৎসক নিয়োগের একটা কথা আসছে, অনেক চিকিৎসক নিয়োগ করতে হবে। ৪৫, ৪৬ এবং ৪৭ এই তিন বিসিএসের মাধ্যমে ৪৫০, ১ হাজার ৬৮২ এবং ১ হাজার ৩৩১ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। তারপরও প্রত্যন্ত অঞ্চলের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য চিঠি পাঠিয়েছি। চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও সেটি হয়নি। গত ৫ মার্চ এ বিষয়টিকে পুনরায় বিবেচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে। এতে চিকিৎসকদের বিসিএস দেওয়ার বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান সায়েদুর রহমান। অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান বলেন, বেসরকারি চিকিৎসকদের জন্য সর্বনি¤œ বেতন কাঠামো তৈরি করার উদ্যোগ নেবে সরকার। বেসরকারি বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের সর্বনি¤œ বেতন কাঠামো করে দেওয়া হবে। তিনি বলেন, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসক-কর্মচারীদের পে স্কেলের দাবি করা হয়েছে। আসলে তাদের পে স্কেল দেওয়া দুরূহ বিষয়। কারণ এটি ইউনিফর্ম কাঠামো নয়। ঢাকা, বিভিন্ন মহানগর, জেলা শহর, উপজেলা শহর, বিভিন্ন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের বেতনক্রম ভিন্ন হবে। সায়েদুর রহমান জানান, বেসরকারি যেসব চিকিৎসা প্রতিষ্ঠান আছে, তাদের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে শিগগিরই চিকিৎসক ও নার্সদের জন্য সর্বনি¤œ বেতন কাঠামোর প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, পে স্কেল নয়, আমরা আশাবাদী, সর্বনি¤œ বেতন কাঠামো করে দিতে সক্ষম হব অল্প দিনের মধ্যে। স্বাস্থ্য সুরক্ষা আইনে সংস্কার কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, তাদের পরামর্শগুলো আগামী ১৮ তারিখে আসবে বলে আশা করি। পরামর্শ এলে সেগুলো আমরা যুক্ত করে আমরা একটি স্বাস্থ্য সুরক্ষা আইন আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে আমরা জনসমক্ষে আনতে পারব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে মানুষের জন্য আমরা একটি মানসম্মত, সমতাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক চিকিৎসা সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের যে পরিকল্পনা আমরা করেছি, তাতে দেশবাসী ও পেশাজীবীদের পাশে থাকা আহ্বান জানাচ্ছি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button