খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি’র নির্বাচন নিয়ে সভা

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি’র আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল ৩ টায় ব্যবসায়ীদের আলোচনা সভা খালিশপুর নিউ মার্কেটের সমিতির কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। সভা পরিচালনায় ছিলেন সাঃ সম্পাদক মোঃ আল আমিন। আলোচনা সভায় বাজারে সার্বিক সুবিধা অসুবিধা কথা সমিতির সকলে মিলে আলোচনা করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বাজারের মূল্য তালিকা নির্ধারণ করে প্রত্যেকটি দোকানের সামনে ঝুলিয়ে দিতে অনুরোধ করেন। বাজারে সভাপতি তার বক্তব্য বলেন, বর্তমানে খালিশপুর নিউমার্কেট বাজার সমিতির নির্বাচনী নেতৃবৃন্দের মেয়াদ শেষ। তাই আমাদের সকলের আবার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। উক্ত সভায় খালিশপুর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ ও বাজারের সকল ব্যবসায়ীগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাজার কমিটির দায়িত্বে থাকা ছাত্ররা উপস্থিত ছিলেন। এ সময় বক্তৃতা করেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, আশরাফ হোসেন, বাজারের দোকানদার সোবহান মাস্টার, গোলাম সরোয়ার, নুরুল হক, বেল্লাল হোসেন, ইব্রাহীম, নুরুল ইসলাম, মোঃ সেন্টু, ফারুখ হোসেন, মোঃ বেল্লাল হোসেন, আঃ মান্নান, খলিলুর রহমান, আবু সাঈদ, মনির হোসেন প্রমূখ। সভায় সভাপতি বলেন, প্রতি মাসে বাজারে গড়ে ১৫ থেকে ১৭ হাজার টাকা আয় হয়। তার চেয়ে বেশী ব্যয় হয়। দেশের পরিস্থিতি অনুকুলে না থাকার কারণে সময় মত নির্বাচন দিতে পারিনি। তবে শিগগিরই নির্বাচন দেয়া হবে।



