জাতীয় সংবাদ

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, অনলাইনে আধা ঘণ্টায় ২০ লাখ হিট

প্রবাহ রিপোর্ট : ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য গতকাল শুক্রবার থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে ২০ লাখ হিট পড়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। তিনি বলেন, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। তবে এ পর্যন্ত টিকিট কেনায় কোনও সমস্যা হয়নি। কোনও অভিযোগ পাওয়া যায়নি। এদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
কোন তারিখে কোন ট্রেনের টিকিট পাওয়া যাবে: ১৪ মার্চে ২৪ মার্চের টিকিট বিক্রি হবে। ১৫ মার্চে ২৫ মার্চের টিকিট বিক্রি হবে। ১৬ মার্চে ২৬ মার্চের টিকিট বিক্রি হবে। ১৭ মার্চে ২৭ মার্চের টিকিট বিক্রি হবে। ১৮ মার্চে ২৮ মার্চের টিকিট বিক্রি হবে। ১৯ মার্চে ২৯ মার্চের টিকিট বিক্রি হবে। ২০ মার্চে ৩০ মার্চের টিকিট বিক্রি হবে। রেল মন্ত্রণালয় জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে কোনও টিকিট পাওয়া যাবে না। টানা সাত দিন ধরে এই প্রক্রিয়া চলবে। গত ৬ মার্চ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। যাত্রীদের সুবিধার্থে পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে আরও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button