ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে হেমায়েত ঢালীর ৭২তম বার্ষিক ফাতেহা শরীফ সম্পন্ন

স্টাফ রির্পোটার/খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ফুলবাড়ীগেটস্থ ল্যাবরেটরি ঢালীবাড়ী হযরত গওসুল আযম নকশ্বন্দী মোজাদ্দেদী খুলনবী (রঃ) এর ৭২তম বার্ষিক ফাতেহা শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এ বছর পবিত্র মাহে রমজানের জন্য দুই দিনের অনুষ্ঠান স্বল্প পরিসরে প্রথম দিনেই মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে শেষ করা হয়। গতকাল ১৪ মার্চ শুক্রবার বার্ষিক ফাতেহা শরীফে খুলনা এবং খুলনা জেলার বাহিরের থেকে আগত ভক্ত আশেকান ও শুভাকাংখির উপস্থিতিতে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে ১৪ মার্চ শুক্রবার সকাল থেকে কোরআন খানি এবং আছরবাদ মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে ৭২তম বার্ষিক ফাতেহা শরীফ শেষ করা হয়। ফাতেহা শরীফে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় এবং সকলের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী। এসময় কেসিসি ২নং ওয়ার্ডের জামায়াত নেতা মোঃ আজিজুর রহমান স্বপন, যোগিপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর জি এম এনামুল কবির, প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী ফারক হোসেন মিনা, এস এম ইসহাক হোসেন, মোড়ল মুজিবর রহমান, সাবেক মেম্বর ইকরাম হোসেন, এশিয়ান টিভি ফুলতলা ও দিঘলিয়া প্রতিনিধি সাংবাদিক সাইফুল্লাহ তারেক, এনটিভি’র ফুলতলা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলা প্রতিনিধি সাংবাদিক তোফাজ্জেল হোসেন, আলহাজ্জ মাওলানা আবুল কাশেম, হাফেজ মাওলানা বায়েজীত বোস্তামি, ঢালীপাড়া মসজিদের ইমাম আফজাল হোসেন, জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক বিপ্লবী কাজী খলিল, নুরুল ইসলাম ঢালীসহ ধর্মীয় আলেম ওলামা, এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো। উল্লেখ্য, মরহুম ফকির আব্দুল গফফর (গহর) ঢালী ১৯৫৩ সালের ৩০ ফাল্গুন থেকে এই রেওয়াজ চালু করেন। বর্তমানে তার ছেলে আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই ফাতেহা শরীফ পালন করে আসছে।



