জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে পাবনার বেড়া উপজেলায় অভিযুক্তের মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল হক জানান, বেড়া উপজেলার মামার বাড়ি থেকে গ্রেপ্তারের পর ওই কিশোরকে সিরাজগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আসামি কিশোর হওয়ায় বিকালে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এর আগে ৯ মার্চ রায়গঞ্জ উপজেলার ওই গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। মাঝে চার দিন সামাজিকভাবে সালিশের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, বাড়ির পাশে এনজিওর মাধ্যমে পরিচালিত একটি স্কুলে সাত বছর বয়সী শিশুটি পড়াশোনা করে। স্কুল ঘরের মালিকের স্ত্রী সেখানে শিক্ষকতা করেন। পাঠদানের পাশাপাশি স্কুলটিতে শিশুদের সাঁতার শেখানো হয়। ঘটনার দিন সকালে স্কুলে এলে ওই শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে ঢেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি ঘটনা জানালেও তার স্বজনরা বিষয়টি থানায় না জানিয়ে গোপন রেখেছিল। শিশুটি বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button