স্থানীয় সংবাদ
আড়ংঘাটায় শ্যালো মেশিনসহ দু’ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ আড়ংঘাটা থানা পুলিশের একটি টিম গত ১৪ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোর দু’ চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-চৌগাছা থানার তারনিবাসের বাসিন্দা মৃত: মান্দার মন্ডলের ছেলে মিলন (৩৩) এবং আড়ংঘাটার কালীতলার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে মাকসুদ (৩০)। তাদের হেফাজত হতে চুরি হয়ে যাওয়া ১ টি তিন ইঞ্চি সিডি-১৭০ শ্যালো মেশিন উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়ংঘাটা থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড দায়ের করা হয়েছে।



