খুলনায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ’র দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর হোটেল ক্যাসল সালাম ইন্টারন্যাশনালে শনিবার (১৫ মার্চ) আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে পরিবেশকদের নিয়ে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনার জোনাল ম্যানেজার সজল কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে ান অতিথি ছিলেন খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান, পরিচালক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সালাউদ্দিন, চীফ মার্কেটিং অফিসার নুরুল মোর্শেদ খান, ভেটেরিনারি অফিসার ডা. সঞ্জয় বিশ্বাস, সিনিয়র জিএম ডা. মাহাবুবুল আলম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহীদ কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার মীর রাইসুজ্জামান। ডিলারদের উদ্দেশ্যে আস্থার ব্যবস্থাপনা পরিচালক তার বক্তৃতায় বলেন, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা শুরু ২০২০ সালের জুলাইয়ে। এই স্বল্প সময়ে ফিডের গুণগত মানের কারণে ফিডের বাজারে তার শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা পরিবেশক ও খামারীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে আপনাদের দাবি ছিল পণ্যের মান ঠিক রাখা। আমরা পণ্যের গুণগত মানের প্রশ্নে কোন আপোষ করিনি ভবিষ্যতেও এই আস্থা ধরে রাখব। শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ ও জাতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে আস্থার পথচলা শুরু। আগামীতেও নিজেদের অবস্থানে অবিচল থেকে বাংলাদেশের পুষ্টি চাহিদা ও অর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যেতে চায় আস্থা পরিবার। অনুষ্ঠানে খুলনা জোনের সকল পরিবেশকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রেজাউল করিম



