স্থানীয় সংবাদ

খালিশপুর সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খালিশপুর সাংবাদিক সংস্থার উদ্যোগে ১৫ মার্চ শনিবার খালিশপুর বায়তুল ফালাহ অডিটরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি সাংবাদিক গোলাম কিবরিয়া আশার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, খুলনা বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মোকসেদুল আলম, সাধারণ সম্পাদক খান আব্দুল কাদের। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রেজাউল করিম বাবুল, সাংবাদিক আসিফ ইকবাল, সাংবাদিক আমিন শাহ, সাংবাদিক শেখ রাজু আহমেদ, সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন, সাংবাদিক এনামুল হক এনাম, মোঃ সৌরভ, মুনসুর আলী বাবলু, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ স্বপ্নিল প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শিহাব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button