অবহেলিত ভাঙ্গন কবলিত জনগোষ্ঠীর কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

# বটিয়াঘাটায় গণসংযোগ ও ইফতারপাটীতে – জিয়া #
খবর বিজ্ঞপ্তি ঃ আসন্ন সংসদ নির্বাচনে খুলনা-১ আসন তথা দাকোপ-বটিয়াঘাটা’য় বিএনপির ধানের শীষের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনের রাজপথের নেতৃত্বদানকারী ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল গতকাল বটিয়াঘাটার বিভিন্ন ইউনিয়ন ও মোড়ে মোড়ে উৎসুক জনতার উপস্থিতিতে সংক্ষিপ্ত একাধিক পথসভা ও জনসংযোগ করেন। পথসভায় উপস্থিত জনসাধারণের চাওয়া-পাওয়ার গুরুত্ব দিয়ে দিয়ে বলেন, ভাঙ্গন কবলিত ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করছি। এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ কে জিম্মি করে নির্যাতন জুলুম করে যারা সংখ্যালঘু ব্যানার লাগিয়ে অপরাধীদের আড়াল করা হয়েছিল, আমি স্পষ্ট করে বলে দিতে চাই সংখ্যালঘু বলে কোন সম্প্রদায় নাই, হিন্দু মুসলিম ভাই-ভাই, তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তালিকা প্রস্তুত করছি, এবং জেলা বিএনপির সময় উপযোগী নতুন নেতৃত্ব সর্বদা সজাক রয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য স্পষ্ট- অপরাধি কোন দলীয় পরিচয় নাই, অপরাধির পরিচয় অপরাধি, সে যেই হোক, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। অচিরেই এই অঞ্চলের সকল অপরাধীদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল সুরখালি ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিলে যাওয়ার পথে তাকে এলাকার আপামার জনসাধারণ (নারী-পুরুষ-শিশু) উৎসুক জনতা বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে ফুললের শুভেচ্ছা জানায়। উল্লেখ্য বটিয়াঘাটার জলমা, সাঁচিবুনিয়া, চক্রাখালি, মল্লিকের মোড়, বটিয়াঘাটা সদর, বড়ইতলা, কাতেলাঙ্গলা, আমতলা, সুকদাড়া, সুরখালীতে বটিয়াঘাটা উপজেলা বিএনপি আহবায়ক এজাজুর রহমান শামীম এর সভাপতিত্বে ও খন্দকার ফারুক হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-১ আসনের মনোনায়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এস এম শামীম কবির। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহ সভাপতি জামাল হোসেন, জেলা বিএনপির নেতা যথাক্রমে সুলতান মাহমুদ, জিএম রাকিবুল হাসান, মনিরুজ্জামান লেলিন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জামাল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক জিএম রাসেল ইসলাম, মাসকুর হাসান ফ্রান্স, বটিয়াঘাটা উপজেলা মহিলাদল নেত্রী কানিজ ফাতেমা নদী, দাকোপ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী ফয়সাল আলম, বটিয়াঘাটার যুবদলের সদস্য সচিব আজমল হোসেন লিটন, দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো:শাহাবুদ্দিন, জেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাবিবুল্লাহ তারেক, বিএনপি নেতা আরিফুজ্জামান দুলু, শাহীন খান,
অশিউর রহমান কিশোর, মফিজুল ইসলাম মফিজ, ওলিয়ার রহমান, রাশেদ কামাল, ফয়সাল আহমেদ, মেহেদী হাসান, হুমায়ুন কবির, মনিরা হাসান, মুকুল বেগম, জুলেখা বেগম, সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, মারুফ জোয়ারদার প্রমুখ।



