স্থানীয় সংবাদ

রূপসায় অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনকে গুরুতর আহত করায় থানায় অভিযোগ

রূপসা প্রতিনিধি: রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে ৩ পুরুষসহ এক অন্তঃসত্ত্বা নারীকে আহত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৪ মাসের অন্তঃসত্ত্বা নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা নৈহাটী ইউনিয়নের চর রূপসা এলাকার হালিম শেখের ছেলে হাসান শেখ ও হালান শেখ গং এর সহিত মাঝি শ্রমিকদের সাথে খারাপ আচরণ করার প্রতিবাদে পূর্ব থেকে বিরোধ চলমান রয়েছে খোকন গংদের ।
হালিম শেখ রূপসা নৌকা মাঝি ইউনিয়ন সংঘের সভাপতি হওয়ায় সাধারণ মাঝি ও শ্রমিকদের সাথে প্রায়ই খারাপ ব্যবহার ও বাকবিতন্ডায় লিপ্ত হতো। তিনি তার ক্ষমতার দাম্ভিকতায় জোরপূর্বক রূপসা ঘাটে ট্রলারের অতিরিক্ত ট্রিপ বহন করায় এ নিয়ে অন্যান্য মাঝিদের মধ্যে অসন্তোষ বিরাজ করত। আর এ কারণে সাধারণ মাঝিদের সাথে তার বিবাদ দীর্ঘদিন থেকে চল আসছে। সভাপতি হালিম প্রভাব খাটিয়ে অন্যায় অনিয়ম চলমান রাখতে সাধারণ মাঝিদের ভয়ভীতি দেখাতে তার ছেলে হাসান কে ঢাল হিসাবে ব্যবহার করতো। তাদের এহেন খারাপ আচারণ ও জোরপূর্বক অতিরিক্ত ট্রিপ বহন করার প্রতিবাদ করে আসছে মাঝি খোকন ব্যাপারী গং। ঘাটের মাঝি খোকন বেপারী গং এ সকল কাজে প্রতিবাদ করায় গত ১০মার্চ বিকালে আনুমানিক ৩ ঘটিকার সময় হালিম শেখ তার ছেলে হাসান শেখসহ অজ্ঞাত ৩/৪ জন খোকনের ছেলে সাকিব ব্যাপারী ও রাব্বি ব্যাপারে কে ডেকে যমুনা বরফ কলের ভেতরে নিয়ে পরিকল্পিতভাবে এলোপাতাড়ি মারপিট করে। এতে ক্ষান্ত না’হয়ে
পরবর্তীতে ১৪ই মার্চ সন্ধ্যায় আবার তাদেরকে ডেকে নিয়ে যায় হাসান। যাবার পর খোকন কে উদ্দেশ্য করে হাসান অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে তখন খোকনের ছেলেরা তার প্রতিবাদ করলে হালিম গং ও খোকন গংদের মধ্েয মারামারি শুরু হয়। এ সময় সাকিবের ফুফাতো বোন নাদিরা চার মাসের অন্তঃসত্ত্বা তিনি এগিয়ে এলে হাসান তার পেটে লাথি মারে এতে সে রক্তক্ষরণসহ গুরুতর আহত হয়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এছাড়া হামলায় আহত হয়ে খোকন বেপারী ও তার ছেলে সাকিব ব্যাপারী , রাব্বি ব্যাপারী রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা গ্রহণ করে। স্থানীয়রা জানায়, হাসানের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। সে লোকজন নিয়ে এলাকার মানুষকে মারপিট ও হুমকি ধামকি প্রদান করে। মাঝি ইউনিয়ন শ্রমিক সংঘের সভাপতি হালিম এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানাযায়।।
ভুক্তভোগী খোকন ব্যাপারী আরো জানায় সে ও তার পরিবারের লোকজন ভীতিকর ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button