জাতীয় সংবাদ

স্ত্রীসহ সাবেক কর কমিশনার রঞ্জিত তালুকদারের ১২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রবাহ রিপোর্ট : সাবেক কর কমিশনার ও ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়েছে, রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে ঘুস গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। অভিযোগ অনুসন্ধানকালে রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে বিশ^স্ত সূত্রে জানা যায়, এই দম্পতির নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের চেষ্টা করছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির স্ত্রী ঝুমুর মজুমদারের নামে ব্যাংকের বিভিন্ন হিসাসে ১১ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৭৯ টাকা জমা রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রঞ্জিত কুমার তালুকদার এবং তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button