জাতীয় সংবাদ

শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে আটক করতে হাসপাতালের কক্ষ ঘেরাও

প্রবাহ রিপোর্ট : কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে আটক করতে প্রস্তাবিত বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) একটি বিভাগের কক্ষ ঘিরে রাখা হয়েছিল। গতকাল রোববার সকালে থেকে বহিরাগত কিছু যুবক ওই কক্ষ ঘিরে রাখে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একটি মামলায় নাম থাকায় আটক করার উদ্দেশ্যে কুমিল্লার কিছু স্থানীয় যুবক গতকাল রোববার সকালে হাসপাতালে এসে তাকে অবরুদ্ধ করে। তবে বিশ^বিদ্যালয় প্রশাসন অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর উপস্থিতিতে ওই চিকিৎসককে বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি এফএনএসকে নিশ্চিত করে বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, ওই চিকিৎসককে বাড়িতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কোনও মামলা থাকলে সেটি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, ‘হাসপাতালের একটি অভ্যন্তরীণ বিষয়ে কোনও একটা ঝামেলা হচ্ছে। যেখানে হাসপাতালের ঊর্ধ্বতনরাসহ সেনাবাহিনী আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রয়েছেন। তবে কক্ষ ঘিরে রাখার বিষয়ে আমরা সুর্দিষ্টিভাবে কিছু বলতে পারবো না। হাসপাতাল কর্তৃপক্ষ যদি আমাদের বলে আইনগত কোনও ব্যবস্থা নিতে আমরা সেটা নেবো।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button