জাতীয় সংবাদ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৪

প্রবাহ রিপোর্ট ঃ জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় ডিএমপির উদ্যোগে ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছ। এ সময় মামলা দায়ের করা হয়েছে ৬৪টি। গতকাল বৃহস্পতিবার বিকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বরাতে ডিসি তালেবুর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এরমধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়। এ সময় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পাঁচ জন ডাকাত, ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিন জন চাঁদাবাজ, ছয় জন চোর, ১৮ জন মাদক কারবারি, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত দুটি চাপাতি, একটি চাকু, একটি ছুরি, একটি কুড়াল, পাচঁটি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও নগদ ১২ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে এক হাজার ৫৪৭ পিস ইয়াবা ও ১০৬ কেজি ১৫১ গ্রাম গাঁজা। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button