জাতীয় সংবাদ
বেক্সিমকোর ৩৩ হাজার শ্রমিকের মজুরি পরিশোধ

প্রবাহ রিপোর্ট : বেসরকারি শিল্প গ্রুপ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩৩ হাজার ৮৫ জন শ্রমিকের মজুরি এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় এই পাওনা পরিশোধ করা হয়। আগামী ২৫ মার্চের মধ্যে বাকি শ্রমিক ও কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে। গতকাল বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কর্তৃপক্ষের মাধ্যমে গত বুধবার পর্যন্ত মোট ৩৩ হাজার ৮৫ শ্রমিকের মজুরি পরিশোধ করা হয়েছে। আগামী ২৫ মার্চ মধ্যে সব শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ করা হবে।



