জাতীয় সংবাদ

আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় নয়: তথ্য উপদেষ্টা

প্রবাহ রিপোর্টঃ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে সহী-শুদ্ধ কোনো আওয়ামী লীগ নেই, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা নয়। তাই আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ফকিরাপুলে নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত জুলাই শহীদদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।মাহফুজ আলম আরও বলেন, অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে শত্রুদের সুযোগ করে না দিলে আওয়ামী লীগের আর ফিরে আসতে পারবে না। তিনি বলেন, সংস্কার ও বিচার প্রশ্নে ছাড় দেয়া যাবে না।মাহফুজ আরও বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিদেশি অর্গান। দিল্লি থেকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করা হয়।দলমত নির্বিশেষ আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাড় করানোর দরকার নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তার আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button