জাতীয় সংবাদ

মিয়ানমারে ভূমিকম্পে নিহত অন্তত ১৪৪

# মিয়ানমারে নিহত হাজার ছাড়াবে, ব্যাংককে নিখোঁজ ৮১ #

প্রবাহ রিপোর্ট ঃ মিয়ানমারের মান্দালয়ে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৩২ জন। শুক্রবার (২৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি টেলিগ্রাম মেসেজে জানিয়েছে, মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত এবং ৭৩২ জন আহত হয়েছেন।
অপরদিকে, পার্শ্ববর্তী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৮১ জন নিখোঁজ আছেন।
দেশটির জাতীয় জরুরি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বরাতে বিবিসি জানিয়েছে, ধসের সময় ভবনটিতে প্রায় ৩২০ জন শ্রমিক ছিলেন এবং ২০ জন লিফটের ফাঁকায় আটকা পড়েছেন।
তবে, কতজন মারা গেছেন তা জানানো হয়নি। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। ব্যাংককে এবং মিয়ানমারের কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কম্পনের তীব্রতা বেশি হওয়ায় মান্দালয়ের বিভিন্ন সড়ক, সেতু ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীর এখন ওই আক্রান্ত এলাকায় কীভাবে পৌঁছাবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দেশটিতে ২০২১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। এতে সেখানে মানবিক বিপর্যয় চলছিল। এই ভূমিকম্প পরিস্থিতি আরও জটিল করে তুলবে। মান্দালয়ের সড়কের পাশাপাশি মা সো ইয়েন নামের একটি মঠ ধসে পড়েছে। এটি দেশটির সবচেয়ে বড় মঠ। এছাড়া ভেঙে পড়েছে পুরোনো রাজপ্রাসাদও। এরমধ্যে দাতব্য সংস্থা ক্রিষ্টান এইড জানিয়েছে, সেখানে একটি বাঁধ ফেটে গেছে। এতে করে নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। শুক্রবার দুপুরে আঘাত হানা জোড়া ভূমিকম্পের প্রথমটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৭। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। মিয়ানমারের স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। গৃহযুদ্ধের মধ্যে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখন সামনে আসা শুরু করেছে।
বার্তাসংস্থা আনাদোলু স্থানীয় সংবাদমাধ্যম খিত তিতের বরাতে জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদ ধসে পড়েছে। এছাড়া সেখানে আরও অন্তত তিনটি মসজিদ ভেঙে পড়েছে। মসজিদ ধসে পড়ে এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন।
একজন উদ্ধারকর্মী বলেছেন, “আমরা যখন নামাজ পড়ছিলাম তখন এটি ধসে পড়ে। তিনটি মসজিদ ধসে পড়েছে। মানুষ আটকে আছেন। এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেশি হতে পারে। শি ফো শিং মসজিদও ধসে পড়েছে।”
এছাড়া তুয়াঙ্গো সিটির মঠ ধসে পাঁচ উদ্বাস্তু শিশু নিহত হয়েছে। তারা সেখানে আশ্রয়ে ছিল। সময় যত গড়াচ্ছে চারদিক থেকে ততই মৃত্যুর তথ্য আসছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button