কয়রায় ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ মিথ্যা অভিযোগ করে হয়রানী ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বাগালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী সরদার। মঙ্গলবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন গত ১৪ এপ্রিল একই এলাকার ফজলুর রহমানের পুত্র গোলাম রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ দায়ের করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমাকে হয়রানি করার উদ্দেশ্য তিনি এমন মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন। প্রকৃত ঘটনা হলো যে আমি দীর্ঘদিন জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রেরিনিত হয়ে রাজনীতি করি। আমি কখনো কোনদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বাইরে কোনো রাজনীতি করিনি। যে কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার নামে ১০টি মিথ্যা নাশকতার মামলা করা হয়। বিগত দিনে সব সময় নির্যাতনের শিকার হয়েছি। গত ৫ আগস্ট এর পুর্বে আওয়ামী লীগের দোষর মাওলানা গোলাম রহমান ওলামা লীগের সদস্য ছিল এবং তার ভাই বিল্লল হোসেন গাজী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও বাগালী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করে। শুধু তাই নয় তাদের সহযোগী মনজুরুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসনিক দায়িত্বে থাকা বিভিন্ন অফিসারদের অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাকে সহ এলাকার নিরীহ মানুষদের হামলা মামলা সহ পুলিশ হয়রানির মাধ্যমে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ থেকে পরিত্রান পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় শিক্ষক আব্দুর রহিম মালি, খানজাহান আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।



