জাতীয় সংবাদ

খুলনায় আজ সুজনের রাষ্ট্র সংস্কারে নিয়ে গোলটেবিল বৈঠক

খবর বিজ্ঞপ্তি ঃ রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর অধিকাংশই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিল করেছে। পাশাপাশি ‘জাতীয় ঐকমত্য কমিশন’ ৫টি সংস্কার কমিশনের জরতুত্বপূর্ণ সুপারিশসমূহের ওপর মতামত চেয়ে ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে। ইতোমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করেছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের তাদের সাথে তাদের আলোচনাও শুর হয়েছে। তবে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নন, এমন নাগরিকদের মতামত চাওয়া হয়নি। এমতাবস্থায় রাজনৈতিক দলের সাথে সংশি-ষ্ট নন এমন নাগরিকগণ বিষয়গুলো নিয়ে কী ভাবছেন বা কী তাঁদের চাওয়া, সে সম্পর্কেও জানা প্রয়োজন। প্রয়োজন নাগরিক ভাবনাকে রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরা। এমনই এক আকাংক্ষাকে সামনে রেখে নাগরিক সংগঠন সুজন-এর পক্ষ থেকে গত ২০ মার্চ’২৫, রাজধানীর সিরডাপ মিলনায়তনে, এক গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছিল এবং বিভাগীয় পর্যায়েও গোলটেবিল বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায়, খুলনা প্রেসক্লাব খুলনাতে ‘রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা’ শিরোনামে এক গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছে। বৈঠকটিতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণসহ সুজন-এর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকেবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button