স্থানীয় সংবাদ

নগরীতে মদ খেয়ে মাতলামির প্রতিবাদ করায় নির্যাতনে শিকার এক ব্যক্তি

স্টাফ রিপোর্টারঃ মদ খেয়ে মাতলামীর প্রতিবাদ করায় নির্যাতনে শিকার হয়েছে মোল্লা হাফিজুর রহমান রাজু (৫৮) নামের এক প্রতিবাদী ব্যক্তি। গত ১৫ এপ্রিল রাত ১১টার দিকে নগরী সিমেন্ট্রি রোড রামচন্দ্র দাস লেনে এ ঘটনা ঘটে। নির্যাতিত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন। এ ঘটানয় ভিকটিম বাদী হয়ে খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। ১৬ এপ্রিল দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, মোল্লা হাফিজুর রহমান রাজু (৫৮), পিতা-মোল্লা লুৎফর রহমার, সাং- ৬নং রামচন্দ্র দাস লেন, সিমেট্রি লেনের বাসিন্দা। আমি গত ১৫ এপ্রিল রাত ১১টার দিকে বাজার করে আসার সময় আমার বাড়ির পাশে বিবাদী শেখ মুন্না (৫০) ও সবুজ মোল্লা দু’ ব্যক্তি আমাকে দেখে কিছু বাজে ভাষা, গালিগালাজ ও দুর্ব্যবহার করে। তখন আমি মুন্নাকে বলি তুমি এলাকায় এরকম মদ্য পান করে এলাকার ভাবমূর্তি কেন নষ্ট করছো? এটি একটি ভদ্র লোকের এলাকা। এই কথা বলার পর পরই শেখ মুন্নার ছেলে রিজভী ও আলভীসহ তাদের সাঙ্গপাঙ্গরা আমার উপর আক্রমন করে। তখন আশেপাশের লোকজন তাদের ধাওয়া দিলে তারা তৎক্ষনাৎ ঐ জায়গা ছেড়ে পালিয়ে যায়। এতে আমার বাম চোঁখ ও বিভিন্ন স্থান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে আমি খুলনা মেডিকেল হাসপাতাল থেকে চিকিৎসা নেই। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানতে পারি, সন্ত্রাসী কিশোর গ্যাং রিজভী, সবুজ ও আলভী (তিন জনই মাদক ব্যবসায় জড়িৎ) ও তাদের পিতা সন্ত্রাসী শেখ মুন্না ও মনির ৫০-৬০ জন লোক জড় করে আমাকে আবার আক্রমন করার জন্য এলাকায় জড় হয়। এমন অবস্থায় পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে আমি ও আমার পরিবার জীবন নিরাপত্তায় ব্যপকভাবে শংকিত। সদও থানার ওসি জানান, বিষয়টি তদন্তের জন্য একজন অফিসারকে দেয়া হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button